ইসরায়েলকে আর ৩০০ বিলিয়ন ডলার দেবেনা মার্কিন যুক্তরাষ্ট্র। পশ্চিম এশিয়া থেকে অনেকটাই গুটিয়ে নিতে চলেছে মার্কিন সরকার। ইসরায়েলের কার্যকারিতা শেষ। ইসরায়েল ক্রমেই গুরুত্বহীন একটা মার্কিন আউটপোস্ট হিসেবে থাকবে। ছুটি কাটানোর জায়গা হিসেবেও গড়ে তোলা যেতে পারে।
ডেমোক্র্যাটদের সমাজতন্ত্রী লবি সম্পত্তি কর চাপাতে চাপ দেবে মার্কিন শাসক শ্রেনীর ওপর। মোটামুটি ১৯৩০ দশকে ক্ষয়িষ্ণু ব্রিটিশ সাম্রাজ্য যেমন স্টেপ নিচ্ছিল, ২০২০ এর দশকে ক্ষয়িষ্ণু মার্কিন সাম্রাজ্যও একই রকম স্টেপ নিচ্ছে। দেশের অভ্যন্তরে শ্রেণী সংগ্রাম বৃদ্ধি আর ঋণের চাপে সাম্রাজ্য ছেড়ে বেড়িয়ে আসা। আজকের চীন হল ১৯৩০ দশকের মার্কিন সোভিয়েত কম্বো। একদিকে চীন আছে ১৯৩০ দশকের মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের সবচেয়ে বড়ো উৎপাদক আর সোভিয়েতের মতোই সে সমাজতন্ত্রী আর তাই সে নিজস্ব সাম্রাজ্য স্থাপনে আগ্রহী নয়। এই সুযোগটাই কাজে লাগিয়ে ইরান ও রাশা নিজেদের এলাকায় নিজেদের ভূ-রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি ঘটাচ্ছে।
এর ফলে গালফ আরব ও ইউরোপ আগামী দিনে নিজেদের সামরিক খাতে খরচ বাড়াতে বাধ্য হচ্ছে যা আবার তাদের সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। ফলে এই সমস্ত দেশেও শ্রেনী সংগ্রাম বাড়বেই। এবং বাড়ছেও। তার চেয়েও বড়ো কথা এই সমস্ত দেশ থেকে যে বিপুল বিনিয়োগ মার্কিন ফাটকা পুঁজির বাজারে খাটত তাও অনেক কমে যাবে। ইউরোপের পুঁজির বাজারেও ফাটকাবাজীতে বিনিয়োগ কমবে। আবার সম্পত্তি কর চাপানো শুরু হলে পশ্চিমা ফাটকা পুঁজি আরও ক্ষমতাহীন হবে। এর ফলে ডলার এবং ইউরো আরোই দুর্বল হবে কারণ মার্কিন ও ইউরোপীয় পুঁজির বাজারে বিনিয়োগের জায়গা কমবে।
ডলার আর ইউরোর দুর্বলতার সুযোগ নেবে চীনা ইউয়ান। তবে চীন কতোটা ইউয়ানকে জায়গা দিতে চাইবে বিশ্ব লেনদেনে বিশেষ করে সম্পত্তির বা পুঁজির লেনদেনে তা যথেষ্ট সন্দেহের। কারণ ইউয়ানের মূল্য বেশি বেড়ে গেলে চীনা পণ্য বেশি দামী হয়ে যেতে পারে। ফলে চীনা পণ্য বিশ্ব বাজার হারাতে পারে। আবার ইউয়ানের মূল্য বাড়লে চীনা সম্পত্তির দাম বেড়ে যাবে যা চীনা পুঁজির বাজারে বিপুল পুঁজি টেনে আনবে এবং চীনা ফাটকাবাজদের সুযোগ করে দেবে। চীনা রাষ্ট্র সমাজতন্ত্রী এবং তাই ফাটকাবাজীর বিরুদ্ধে। তাই বলাই যায় চীন খুব আস্তে আস্তে ইউয়ানের গুরুত্ব বিশ্ব লেনদেনে বৃদ্ধি করবে।
মার্কিন শাসক শ্রেণী পশ্চিমা গোলার্ধ-কে নিজেদের সম্পত্তি হিসেবে যাইবে। এটা করতে গিয়ে বিপাকের পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে মার্কিন শাসক শ্রেনীর। চীন চুপচাপ মার্কিনীদের এই বিপাকে পড়তে দেবে।
চীন আপাতত ইরান ও রাশাকে দিয়ে গালফ আরব ও ইউরোপের ওপর সামরিক চাপ বজায় রাখবে। আর নিজেদের একটা "জোন অফ ইনফ্লুয়েন্স" তৈরি করবে। এই "জোন অফ ইনফ্লুয়েন্স" তৈরির অনিবার্য পরিণতি হবে ভারতের বল্কানাইজেশন। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা গোলার্ধ পেয়ে গেলে আর চীনের "জোন অফ ইনফ্লুয়েন্স" নিয়ে চিন্তা করবেনা।
পশ্চিমে বহু দলীয় গণতান্ত্রিক পরিসরে কত দূর শ্রেনী সংগ্রাম হবে তা বলা কঠিন। তবে এটা বলাই যায় যে ১৯৮০ থেকে পল ভল্কারের নেত্রিত্বে যে ফাটকা বাজার কেন্দ্রিক পশ্চিমা অর্থনীতি গড়ে উঠেছিল তার জায়গায় আবারও তৈরি হতে চলেছে রাষ্ট্র কেন্দ্রিক অলাভজনক চাহিদা বৃদ্ধিকারী বিনিয়োগ। তবে ১৯৪৫-১৯৭০ এর মধ্যে এই কাজ সহজে করা যেত এবার আর তা যাবেনা। কেন? কারণ ১৯৪৫-৭০ এর মধ্যে পশ্চিম বিশ্বের মোট উৎপাদনের ৭৫% নিয়ন্ত্রণ করত। সোভিয়েত বলয় ও জাপান বাদ দিলে বাকি বিশ্বের বাজার পুরোটাই ছিল পশ্চিমের নিয়ন্ত্রণে। তাই বহির্বিশ্ব থেকে বিপুল আয়ের কিছু অংশ পশ্চিমের শ্রমিক শ্রেনীকে দিইয়ে দেওয়া ছিল সহজ। আজ ২০২৬ সালে পশ্চিম বিশ্বের মোট উৎপাদনের মাত্র ৩০%। চীন এখন অধিকাংশ অ-পশ্চিমা দেশের মূল রপ্তানী করা দেশ। অর্থাৎ বহির্বিশ্ব থেকে বিপুল আয় আর করেনা পশ্চিম। তাই পশ্চিমের শাসক শ্রেণীর পক্ষে এখন শ্রমিক শ্রেনীকে চুপ রাখা কষ্টকর। তাই পশ্চিমের অভ্যন্তরে শ্রেণী সংগ্রাম যে ১৯৪৫-৭০ এর থেকে অনেক বেশি জোরদার হবে তা বলাই যায়। এর সাথে যুক্ত করা যায় চীনা সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি পশ্চিমা শ্রমিক শ্রেণীর আকর্ষণ বৃদ্ধি। পশ্চিমা যুবারা চীনের প্রতি আকর্ষণ অনুভব করে এবং তাকে "চায়না ম্যাক্সিং" বলা হয় আজকের পশ্চিমে। তাই আগামী দশ বছর পশ্চিমে রোমহর্ষক শ্রেণী সংগ্রাম হবে।
ভারতে হিন্দুত্ববাদী ফ্যাসিস্তরা ভেঙ্গে ফেলেছে ভারতের বহু দলীয় গণতান্ত্রিক বিচার ব্যবস্থা ও নির্বাচনী ব্যবস্থা। ফলে এর পরবর্তীতে ভারতে যে গৃহ যুদ্ধ শুরু হবে তা বলার অপেক্ষা রাখেনা। এবং সেই গৃহ যুদ্ধের মাধ্যমে ক্রমেই এগিয়ে যাবে বল্কানাইজেশনের দিকে। যতই কষ্টের হোক পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।
Author: Saikat Bhattacharya