world order

চীনের গবেষকরা প্রথমবারের মতো এমন একটি Brain-Spine Interface (BSI) প্রযুক্তি ব্যবহার করে ক্ষাঘাতগ্রস্ত একজন রোগী অস্ত্রোপচারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দাঁড়াতে ও হাঁটার অনুশীলন শুরু করেছেন

24-June-2026 by east is rising 1

চীনের গবেষকরা প্রথমবারের মতো এমন একটি Brain-Spine Interface (BSI) প্রযুক্তি ব্যবহার করেছেন, যার মাধ্যমে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত একজন রোগী অস্ত্রোপচারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দাঁড়াতে ও হাঁটার অনুশীলন শুরু করেছেন।

এই প্রযুক্তিতে মস্তিষ্কের মোটর কর্টেক্সে মাত্র ১ মিলিমিটার আকারের দুটি ক্ষুদ্র ইলেকট্রোড বসানো হয়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) রোগীর মস্তিষ্কের সংকেত বিশ্লেষণ করে সেই তথ্য মেরুদণ্ডে পাঠায়। ফলে মস্তিষ্ক ও মেরুদণ্ডের মধ্যে একটি নতুন "নিউরাল ব্রিজ" তৈরি হয়, যা আবার পায়ের নড়াচড়া নিয়ন্ত্রণে সাহায্য করে।

পুরো অস্ত্রোপচার শেষ হয় মাত্র ৪ ঘণ্টায়। গবেষণা দল জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে করা আরও ৩টি পরীক্ষামূলক অস্ত্রোপচারেও গুরুতর স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত রোগীরা দুই সপ্তাহের মধ্যে পা নাড়াতে ও হাঁটার সক্ষমতা ফিরে পেয়েছেন।

গবেষকদের মতে, এটি শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয়—বরং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পক্ষাঘাতগ্রস্ত মানুষের জন্য নতুন আশার দুয়ার খুলে দিতে পারে। যদিও প্রযুক্তিটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবুও ভবিষ্যতের চিকিৎসাবিজ্ঞানে এটি বড় পরিবর্তন আনতে পারে। বিজ্ঞানপোকা পরিবার

Author: Saikat Bhattacharya


You may also like