USA vs China

চীনের মোবাইল ফোনের স্যাটেলাইট নেভিগেশন ম্যাপ গুগল ম্যাপের চেয়ে অনেক বেশি উন্নত

20-November-2025 by east is rising 167

চায়নাতে চাইনিজরা গুগল ম্যাপ ব্যবহার করে না। এই বিষয়টা প্রথমে অবাক করার মতো শোনালেও আসলে কারণ একেবারেই যৌক্তিক।

চীনের নিজস্ব ন্যাভিগেশন অ্যাপগুলো এতটাই উন্নত এবং নির্ভুল যে গুগল ম্যাপের প্রয়োজন প্রায় থাকেই না। সেখানে মূলত ব্যবহৃত হয় Amap (Gaode) এবং Baidu Maps, আর গাড়ি ডাকতে আছে Didi অ্যাপ।

এই অ্যাপগুলো শুধু সাধারণ ম্যাপ না, বরং পুরোপুরি একটি স্মার্ট ন্যাভিগেশন সিস্টেম। থ্রিডি ভিউ এত স্পষ্ট যে ফ্লাই ওভার, আন্ডারপাস বা পাশের রোড ইত্যাদি কোন পথে যেতে হবে তা চোখের সামনে বাস্তবের মতো ফুটে ওঠে।

গাড়ি কোন লেনে আছে এবং কোন লেনে থাকা উচিত, সেটাও নিখুঁতভাবে নির্দেশ করে। টানেলে ঢোকা, ফ্লাইওভার ক্রস করা এক কথায় সবকিছুই রিয়েল টাইমে ম্যাপে দেখা যায়।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই ম্যাপগুলো ট্রাফিক সিগনালের এক্স্যাক্ট কাউন্ট ডাউন পর্যন্ত দেখায়, এবং সেটা বাস্তব সিগনালের সাথে পারফেক্টলি মিলেও যায়।

নেভিগেশন নির্দেশনাগুলো এত পরিষ্কার এবং ডিটেইলড যে ভুল করার সুযোগই থাকে না। তাই প্রশ্নটা “ওরা কেনো গুগল ম্যাপ ইউজ করে না?” না হয়ে বরং “ওদের এমন সিস্টেম থাকলে গুগল ম্যাপ ইউজ করার দরকারই বা কী?” এইটা হওয়াই স্বাভাবিক।

© মাহবুব আফরোজ

Author: Saikat Bhattacharya


You may also like



A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_sessionkpbu9rpt0707ldp98e8a3v2nhqa63fhu because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session, handler: CI_Session_files_driver::updateTimestamp)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: