কক্ষপথে কারখানার নকশা তৈরি করেছে চীন

05-November-2025 by east is rising 203

নভেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: কক্ষপথে বিশেষায়িত কারখানা গড়ে তোলার লক্ষ্যে চীনা বিজ্ঞানীদের একটি দল অভিনব এক মহাকাশ ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম মডিউলের পরীক্ষা সম্পন্ন করেছেন।

সোমবার চীনের বিজ্ঞান একাডেমি (সিএএস) জানিয়েছে, যুগান্তকারী মডিউলটি ভাঁজ করা অবস্থায় উৎক্ষেপণ করা যাবে এবং কক্ষপথে গিয়ে এটি স্ফীত হয়ে নলাকার কাঠামোয় রূপ নেবে।

পরীক্ষামূলক ছবিতে দেখা গেছে, প্রসারিত মডিউলটি দুই মিটার ব্যাসের একটি নলাকার কাঠামোয় রূপ নিয়েছে।

গবেষকরা বলছেন, এই প্রসারণযোগ্য কাঠামোই ভবিষ্যতে মহাকাশভিত্তিক জৈব-ওষুধ, থ্রিডি প্রিন্টিং ও নানা ধরনের উপকরণ তৈরির কারখানা হিসেবে কাজ করবে।

চীনের এই প্রযুক্তি মহাকাশে পণ্য উৎপাদনের ধারণাকে বাস্তবের দিকে নিয়ে যাবে বলে জানিয়েছেন সিএএস-এর ইনস্টিটিউট অব মেকানিক্সের প্রকল্প প্রধান ইয়াং ইয়িছিয়াং।

ভবিষ্যতে মহাকাশ সম্পদের ব্যবহার আরও সহজলভ্য হওয়ার কথাও জানান তিনি।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: সিজিটিএন

Author: Saikat Bhattacharya


You may also like



A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_sessionml4o50djapn99u84pk59vgcadn9vhqh0 because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session, handler: CI_Session_files_driver::updateTimestamp)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: