world order

চীনের অর্থনীতি

25-November-2026 by east is rising 2

১৯৪৯-১৯৭৯ এর মধ্যে ভূমি সংস্কার, বিশাল পরিকাঠামো ও সমরাস্ত্র শিল্প এবং শিক্ষা স্বাস্থ্যে বিশাল রাষ্ট্রীয় বিনিয়োগঃ ফলে ১৯৮০ র দশকে তৈরি হয় উৎপাদনশীল অথচ সস্তা শ্রম শক্তি।

১৯৮০-এর দশক থেকে পরিকাঠামো, কৌশলগত ও ভারি শিল্পকে রাষ্ট্রীয় রেখে ভোগ্য পণ্যের শিল্পে বেসরকারী ব্যবসায়ীদের জায়গা দেয়। বিপুল অলাভজনক অথচ উৎপাদনশীল বিনিয়োগ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। যা নতুন নতুন ভোগ্যপণ্যের ক্ষেত্রে চীনা বেসরকারী ব্যবসায়ীদের বিশ্ব বাজার দখল করতে সাহায্য করে।

এছাড়াও সরকারী বেসরকারী সমস্ত সংস্থাকে করতে হচ্ছে নিরন্তর প্রতিযোগিতা। একচেটিয়াকরণ বা সিন্ডিকেট তৈরির কোনো সুযোগই দেওয়া হয়না চীনে।

২০০৮ সালের পর থেকে চীনের শিল্পোৎপাদন যত বড়ো হচ্ছে অতি উৎপাদন বাড়ছে, চীন ততোই অলাভজনক অথচ উৎপাদনশীল বিনিয়োগ বাড়াচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মারফত। এবং এর সুযযোগ নিয়ে বেসরকারী সংস্থাগুলো উচ্চ প্রযুক্তির ক্ষেত্রেও বিশ্ব বাজার দখল করে নিচ্ছে।

Author: Saikat Bhattacharya


You may also like