মমতা ব্যানার্জি কাম বাঙালি তোলাবাজ কেন জেতে, আর বাঙালি মধ্যবিত্তরা কেন হারে?

08-October-2025 by east is rising 265

মমতা ব্যানার্জি ও পশ্চিমবঙ্গের তোলাবাজ শ্রেণি জানে মানুষ বিনোদন জগতের লোকেদের দেখতে ভালোবাসে। বাংলা বিনোদন জগত যতই পিছিয়ে পড়ুক না কেন, পশ্চিমবাংলার বাঙালিদের একটা বড় অংশ এখনো বাংলার বিনোদন জগতের লোকেদের যথেষ্ট পছন্দ করে। তাদের নাচ গান দেখতে মজা পায়। একে অনুৎপাদনকারী খাতে বিনিয়োগ বলা যেতেই পারে, কিন্তু সত্যিটা হল অধিকাংশ মানুষ এগুলো দেখে আনন্দিত হয়। বাঙালি মধ্যবিত্ত, যারা আগে ছিল বাম আর এখন হয়েছে রাম, এই বিনোদন জগতের জোরটা বুঝতে পারেনা। বাঙালিরা এই ধরনের অনুষ্ঠান পছন্দ করে বলেই পাড়ায় পাড়ায় এই সোশ্যাল মিডিয়ার যুগেও নৃত্য সংগীতের অনুষ্ঠান হতে থাকে। এগুলো অবশ্যই শহুরে মধ্যবিত্ত (তার মধ্যে আমিও পড়ি)-দের খুব একটা ভালো লাগে না। কিন্তু সত্যিটা হলো অধিকাংশ বাঙালি এখনো এগুলো পছন্দ করে।

উত্তরবঙ্গের বন্যাকে কেন্দ্র করে মধ্যবিত্তরা ভাব দেখাতে গেল যেন ওদের খুব কষ্ট হয়েছে বন্যার্তদের জন্য অথচ মমতা ব্যানার্জির কষ্ট হয়নি। তারা একবারো ভেবে দেখল না যে মমতা ব্যানার্জি কেন অনুষ্ঠানে ছিল বন্যার সময়। এর কারণ মমতা ব্যানার্জি জানে যে বাঙালিরা দুঃখের সময় সবচেয়ে বেশি করে চায় কিছু টাকা। আর বিপদের মুখে একটা সরকারি চাকরি পেয়ে গেলে তো আর কথাই নেই। বিপদে পড়া বাঙালি যখন হাতে কিছু ৫ লক্ষ টাকা পায় আর একটা সরকারি চাকরি পেয়ে যায়, তখন বিপদে না পড়া বাঙালি চিন্তা করে আমি কেন বিপদে পড়লাম না। বাম থেকে রাম হওয়া মধ্যবিত্ত যখন বন্যার্তদের দুঃখ নিয়ে সময় কাটাচ্ছে, তোলাবাজ শ্রেণী ও তাদের নেত্রী মমতা ব্যানার্জির তখন ৫ লক্ষ টাকা ও সরকারি চাকরি ঘোষণা করে দিচ্ছেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য।

৫ লক্ষ টাকা আর সরকারি চাকরি যথেষ্ট বন্যার্তদের বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য। পশ্চিমবাংলায় তোলাবাজ শ্রেণী যেটা ক্ষমতায় আছে এরা কখনোই কোন উৎপাদক শ্রেণী নয়। কিন্তু মনে রাখা দরকার পশ্চিমবাংলার মারওয়ারি পুজির দাসত্ব করা বাঙালি মধ্যবিত্ত তার থেকেও বেশি অনুৎপাদক। এবং বুদ্ধিতে তোলাবাজদের হাঁটুর সমানও নয়। রামবাম মধ্যবিত্তরা আগে বুঝুক মানুষ জিনিসটা কি। মমতা ব্যানার্জি বিরুদ্ধে উত্তরবঙ্গের মানুষকে ক্ষ্যাপাতে গিয়েছিল রামবাম মধ্যবিত্ত। কিন্তু যাদের খ্যাপাতে গেছিল ওদেরকেই তোলাবাজরা সরকারি চাকরি আর কিছু টাকা দিয়ে কিনে নিয়ে এই রামবামদের পিটিয়ে দিল। রাজনীতিতে তোলাবাজ কাম মমতা ব্যানার্জি সব সময় জিতবে আর রামবাম মধ্যবিত্ত সবসময়ই হারবে

Author: Saikat Bhattacharya


You may also like



A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_sessiongpp3u8nl42c7hdnkckuh3df7ac5ha92i because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session, handler: CI_Session_files_driver::updateTimestamp)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: