হাসিনা চুপ হইয়া গেছে দেখছেন?

02-December-2025 by east is rising 112

তারে পলাইতে হইছে, ক্ষমতা তাসের ঘরের মতো ভাঈংগা গেছে—কিন্তু এত কিছুর পরও তার তেমন কষ্ট হয় নাই।

ক্ষমতা হারাইছে, তবু তার মন ভাঙে নাই। মৃত্যুদণ্ডের রায়ও তার বুকের ভেতর খুব বেশি দাগ কাটতে পারছে বলে মনে হয় নাই। কারণ এইসব জায়গায় সে আদতেই অনুভূতিহীন; তার রাজনীতি ছিল লোভ, ঈর্ষা আর প্রতিশোধ পরায়নতা দিয়া গড়া।

কিন্তু একটা জায়গায় সে পুরাপুরি ভাঈঙ্গা গেছে—খালেদা জিয়ার প্রতি দেশবাসীর ভালোবাসা আর শ্রদ্ধা দেইখ্যা।

খালেদা জিয়া আজকে যেই সম্মান, যেই মর্যাদা, যেই স্বতঃস্ফূর্ত জনমমতা পাইছেন—এইটাই হাসিনার অন্তরে সবচেয়ে বড় আঘাত। এই ভালোবাসা, এই জনশ্রদ্ধা, এই কালেক্টিভ পলিটিক্যাল সেলিব্রেশনের শক্তি—এই জিনিসটাই হাসিনা কোনোদিন পায় নাই, কোনোদিন পাইবেও না।

ক্ষমতা হারানোর তীব্র আঘাতও হাসিনা সামলাইতে পারে; কিন্তু খালেদা জিয়ার প্রতি মানুষের অটল বিশ্বাস—এইটা তার অহংকারের ভিতটাই নড়াইয়া দেয়।

সে বর্বর শক্তি দিয়া রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে পারে, রাষ্ট্রযন্ত্র দিয়ে মানুষের মুখ বন্ধ করতে পারে, আদালতকে ইচ্ছেমতো চালাইতে পারে—কিন্তু মানুষের হৃদয় কাইড়া নেওয়ার ক্ষমতা তার নাই। সেই কারণে আজকে খালেদা জিয়ার প্রতি মানুষ যেভাবে ভালোবাসায় ভাসাইতেছে—এই দৃশ্যটাই হাসিনার জন্য সবচেয়ে বড় পরাজয়।

এই পরাজয় রাজনৈতিক না—এইটা তার আত্মার পরাজয়।

তার পুরো ক্ষমতার মসনদ ভাঈঙা পড়লেও সে যতটা ব্যথা পায় নাই, খালেদা জিয়ার এই সম্মান—এইটাই তাকে ভিতরে ভিতরে ছারখার কইরা দিতেছে।

ইতিহাস একটা কথা খুব নির্মমভাবে মনে করায়ে দেয়—শক্তি দিয়া ক্ষমতা বানানো যায়, কিন্তু মানুষের ভালোবাসা দিয়া মর্যাদা বানানো লাগে। এই মর্যাদাই আজ হাসিনার সবচেয়ে বড় শত্রু-আর খালেদা জিয়ার সবচেয়ে বড় বিজয়।

খালেদা জিয়া জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।

ফটো কৃতজ্ঞতা Arch Sheehab / আর্ক শিহাব

Author: Pinaki Bhattacharya


You may also like



A PHP Error was encountered

Severity: Warning

Message: touch(): Unable to create file ci_session/ci_session9gh4meqdobd28e2oo070g2jqstnicucb because No such file or directory

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 252

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: ci_session, handler: CI_Session_files_driver::updateTimestamp)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: