Unipolar vs Multi-polar

আজকে ইরানে এক নন হিজাবি তরুণী যা বলছে:

18-January-2026 by east is rising 30

সংবাদদাতা: আমি জানতে চাচ্ছিলাম আপনারা এখানে কেন জড়ো হয়েছেন? আপনাদের আসার উদ্দেশ্য কী?

তরুণী: আমার দেশ এবং আমাদের সম্মানিত সাইয়্যদকে (নেতা) রক্ষা করার জন্য।

সংবাদদাতা: আমাদের মহান সাইয়্যদের জন্য আপনার কি কোনো বার্তা আছে? মাত্র এক বাক্যে যদি বলতেন।

তরুণী: আমরা আপনার পাশে আছি, আমাদের পোশাক যেমনই হোক বা বিশ্বাস যাই হোক না কেন। (অর্থাৎ, যারা হিজাব পরে না তারাও আপনাকে সমর্থন করে)।

সংবাদদাতা: আপনার কি মনে হয় সাম্প্রতিক দাঙ্গা এবং দাঙ্গাকারীদের দ্বারা যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তা আমাদের জাতীয় সংহতিকে দুর্বল বা টালমাটাল করে দিয়েছে?

তরুণী: না, কারণ তারা তো 'জনগণ' ছিল না। তারা যদি 'জনগণ' হতো, তবে তারা এখন এখানে তাদের আপন মানুষের সাথেই থাকতো।

সংবাদদাতা: প্রতিবাদকারীদের সাথে তাদের পার্থক্য কোথায়?

তরুণী: দেখুন, প্রতিবাদ তো সবারই থাকতে পারে। আমরাও তরুণ, আমরাও অর্থনৈতিক চাপের মধ্যে আছি। কিন্তু প্রতিবাদ করা আর মানুষ হত্যা, অগ্নিসংযোগ এবং দেশ ও জনগণের ক্ষতি করা—এক কথা নয়।

সংবাদদাতা: আমাদের সেই সব দেশবাসী যারা এই দাঙ্গার ফাঁদে পা দিয়েছিল বা বিভ্রান্ত হয়েছিল, তাদের জন্য আপনার কোনো বার্তা আছে?

তরুণী: হয়তো আমার অনেক বন্ধুও এই ফাঁদে পড়েছিল এবং আসলে বিভ্রান্ত হয়েছিল। দয়া করে, আল্লাহর দোহাই লাগে, যেকোনো কিছু বিচার-বিশ্লেষণ করার জন্য নিজের বুদ্ধি ব্যবহার করুন এবং তারপর সঠিক পথ বেছে নিন।

© মাসুম হোসাইন

Author: Saikat Bhattacharya


You may also like