সাধারণ হিন্দুত্ববাদী সমার্থক তার ধর্মীয় সমাজ রক্ষায় রক্ষণশীলতা চাই অন্যদিকে ক্ষমতার ধারক ও বাহক হওয়া আসল রাজার ভৃত্য সেই রক্ষণশীলতা ভেঙে কর্পোরেটদের সুবিধা করে দিতে চাই ।
হাস্যকর সারা ভারতের হিন্দু একতার কথা যে জাতির হয়ে এরা ভাবছে ভারতের অন্য প্রদেশের লোকেরা এদেরকে আসল হিন্দু এবং ভারতীয়ই মনে করে না।
সারা ভারতে তার রিপ্রেজেন্টেশন মাত্র 5%, অন্যদিকে ভারতের আসল ভোটব্যাঙ্ক হিন্দি হিন্দুদের ভোটব্যাঙ্ক 45%।
সে 5% হয়ে 75% এর নেতৃত্ব দিতে পারে এই দিবাস্বপ্ন দেখছে,এই সপ্ন দেখার অধিকার একমাত্র 45% হিন্দি হিন্দুদের আছে কারণ ভারতের মোট হিন্দু জনসংখ্যার 60% তারাই,তারাই আসল রাজা।
আমি তার রাজত্বকে স্বীকার করি শুধুমাত্র সে সংখ্যায় বেশি একারণেই নয় আমি তার রাজত্বের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না এই চরম সত্য জেনেই এবং তারাই প্রকৃতপক্ষে আসল হিন্দু সমাজের রাজত্বের সময়ের দাবিদার ও তাদের যে হিন্দুত্ববাদ তা রক্ষণশীল এবং পৌরুষ পূজার হিন্দুত্ববাদ।
পশ্চিমবঙ্গে তাই নারী পূজারি হিন্দুত্ববাদকে তারা হারাতে পেরেছে।
ওরা জয় সিয়া রাম হতে জয় শ্রী রাম হয়েছে
তাই পশ্চিমবঙ্গে মা মাটি মানুষ হতে জয় মা কালীর নাম নিয়ে শ্রী রামের বিজয়ের মহাশাসন প্রতিষ্ঠা করে নিয়েছে।
সাধারণ এই ভেবেই খুশি যে হিন্দু শাসন প্রতিষ্ঠা হয়েছে ওদিকে এই হিন্দু শাসনের দলকে যে অদৃশ্য পুঁজি শক্তি নিয়ন্ত্রণ করছে তাদের এখন হিন্দু কোড বিল থাকার কারণে শ্রমিক পাওয়া সহজ হচ্ছে না কিন্তু তাদের তো শ্রমিক দরকার তাইতো তারা হিন্দু ধর্মের একাত্মতার নামে শংকর জাতের হিন্দু জন্ম দেওয়ার জন্য তাদের ভৃত্যদের দ্বারা বলাচ্ছে।
আর এটাই এখন হচ্ছে এখন বেশিরভাগই বর্ণহিন্দুত্ব শেষ হয়ে যাচ্ছে ।
পুঁজিই এখানে বিজয়ী।
আমি পুঁজিবাদের বিরোধী নই কিন্তু ধর্মের নামে এরা পুঁজিবাদের দালালি করে এটা দেখে হেসে মরে যায়।
Author: Prosenjit Dey