আপনি আগে বুঝুন তৃণমূল সরকার আইন অস্বীকার করে গরিব মানুষকে হকারি করতে দিয়েছিল। সংবিধান বা আদালত রেল স্টেশন বা ফুটপাতে হকারীর অনুমতি দেয়না। ফুটপাতের হকারদের পুনর্বাসনের কথা আদালত বলেছে কিন্তু রেল স্টেশনের হকারদের জন্য তাও বলেনি। তাই সংবিধান বা আইন মেনে হকার বসানো যায়না। সৃজন সংবিধান নিয়ে ন্যাকামি বন্ধ করুক।
বিজেপি এদের হটিয়ে দিলো আইন মেনে আর সিপিএম ফুটেজ খাওয়ার জন্য অন্দোলন করলো এই বলে যে হকারদের চলে যাওয়ার জন্য যেন ২১শে জুন অবধি সময় দেওয়া হয়। অর্থাৎ সিপিএম হকার উচ্ছেদ বিরোধী আন্দোলন করেনি। জাস্ট সময় বাড়ানোর কথা বলে ফুটেজ খেতে চেয়েছে।
সিপিএম আইএসএফ্ জেইউপি: এদের কাজ কি?
আন্দোলন আন্দোলন দেখিয়ে ভোটে প্রাসঙ্গিক থাকা এবং ভোট হেরে বিজেপির মিথ্যে জয়কে এবং বিজেপি নিয়ন্ত্রিত নির্বাচনকে বৈধতা দেওয়া। অর্থাৎ ফ্যাসিবাদী শাসনের অঙ্গ বিজেপির সাথে সাথে এরাও। এই দলগুলো বিজেপির নগ্ন ফ্যাসিবাদী শাসনকে বহুদলীয় গণতান্ত্রিক বিকিনি আর প্যানটি পরাবে মাত্র।
Author: Saikat Bhattacharya