লিখেছেন অর্ঘ্য রায় চৌধুরী
সম্প্রতি ১৯৭০ দশকে নকশাল দমনকারী বিখ্যাত অফিসার কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এসিপি রুনু গুহ নিয়োগী মহাশয়ের আত্ম জীবনী সাদা আমি কালো আমি পড়ছিলাম তাতে উনি পরিষ্কার জানিয়েছেন ১৯৫০-৬০ এর দশকে পুরাতন কলকাতা বিশেষ করে উত্তর ও মধ্যে কলকাতায় একটা বিরাট সংখ্যক সমাজ বিরোধী ছিল অবাঙালি শুধু বিহারী নয় পাঞ্জাবি, উড়িয়া, উত্তর প্রদেশ , দক্ষিণ ভারতীয় এমনকি চিনা ম্যান গুণ্ডা ও কলকাতার ছিল এবং শহরের বিরাট অংশের ব্যবসা তারাই নিয়ন্ত্রণ করত, স্থানীয় বাঙালির প্রতি তাদের আচরণ ছিল চরম নির্মম ।
রুনু বাবু বিস্মিত হয়ে বলেন যে এই রকম গুন্ডামি যদি বাঙালি অন্য রাজ্যে করত গোটা বাঙালি মহল্লা সাফ হয়ে যেত নিমেষে এর দশ ভাগের এক ভাগ করলেও। লেখাটা প্রমাণ করে যে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের বিরাট এলাকার ভদ্রলোক শ্রেণির বাঙালি বিশেষ করে ঘটি গণ বরাবরই এসব নিয়ে উন্নাসিক ছিল ও আঁতেল নিহিলিস্ট অবস্থার চলে গেসিল আজ থেকে ৬০-৭০ বছর আগেই। যদিও জিনিসটা ব্রিটিশ আমলের শেষ দিকে বা উনিশ শতকের শেষের বা বিশ শতকের শুরুর দিক থেকেই ছিল।
কলকাতা, দুই ২৪ পরগনা ( সুন্দরবন বাদে ), নদীয়া, হাওড়া, হুগলি ( আরামবাগ নয় ), বর্ধমান জেলার বাঙালি বরাবর আঁতেল ও উন্নাসিক ছিল এবং তারা নিশ্চিন্ত জীবিকা যেমন চাকরি ও টাকা পয়সা থাকলে জমিদারি বা অনেক ভাল কৃষি জমির মালিক জোতদার হয়ে থাকতে বেশি স্বচ্ছন্দ ছিল। এদের বেশিরভাগ এর ব্যবসা বা পরিশ্রমের শ্রমসাধ্য কাজে আগ্রহ ছিল না নিজের জমির চাষবাস বাদে। ফলে ব্রিটিশ আমলের শেষ দিকে মারোয়ারি এখানে এসে সমস্ত ব্যবসা দখল করে নেয় আর বাঙালিরা পরিশ্রমের কাজ করতে চাইত না বলে বিহারী, ইউপি , ওড়িয়া, তেলুগু শ্রমিক বাংলায় ভরে যায় শিল্পাঞ্চল গুলিতে।
এরই ফলশ্রুতিতে মোটামুটি ভারত স্বাধীন হওয়ার সময় থেকেই কলকাতায় অবাঙালি দের ব্যাপক দাপাদাপি যেটা ইদানীং সোশ্যাল মিডিয়ার যুগে চোখে পড়ছে। দেশভাগের পর বাংলাদেশ থেকে দলে দলে হিন্দু আসায় শিল্পাঞ্চল গুলিতে হিন্দিভাষী দের একাধিপত্য অনেক খানি হ্রাস পায়। বাংলাদেশি হিন্দুরা ব্যবসা, পরিশ্রম এর কাজ ঘেন্না করত না বরং দরকার হলে করতে হবে মানসিকতা রাখত। এবং তারা সংঘঠিত শ্রেণি ও ছিল। ১৯৫০-৭০ দশক অবধি দুই ২৪ পরগনার বিশাল অঞ্চলে ও কিছুটা বর্ধমান, হাওড়া, হুগলি তেও হিন্দি ও অন্যান্য ভাষাভাষী সমাজবিরোধী দের একদম নিজেদের ঘেটো পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল বাঙ্গাল গণ।
ফলে বাঙালি কিছুটা হলেও নিজের অস্তিত্ব রাখতে পেরেছিল। যেসব অঞ্চলে রিফিউজি সংখ্যা খুব কম যেমন হাওড়ার সালকিয়া , আসানসোল বারাবনি বা পুরাতন উত্তর, মধ্য কলকাতা তে সেখানে হিন্দিভাষী দের দাপট মারাত্মক বেশি। ঘটনা হল যে ধীরে ধীরে বাঙ্গাল দের মধ্যেও ভদ্রলোক বাড়ছে। জন্মহার ও অনেক কমে গেছে মতুয়া বাদে আর সব কমিউনিটির মধ্যেই। ফলে আগামী দিনে কতখানি বাঙালি নিজের দাপট ধরে রাখতে পারবে জানা নেই। বাঙ্গাল কমিউনিটি না এলে বাঙালি হিন্দুর অবস্থা অনেক অনেক খারাপ হয়ে যেত কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। গ্রামে বাঙ্গু আর উর্দু মুসলিম, শহরে হিন্দি হিন্দু আর উর্দু মুসলিম এর মধ্যে থেকে বাঙালি শেষ হয়ে যেত।
জানি অনেক শিক্ষিত প্রগতিশীল এদেশীয় আমাকে অনেক অনেক গালি দেবে বহিরাগত রিফিউজি বলে কিন্তু এটাই সত্যি যে এইসব রফিউজিরা না থাকলে কলকাতার ঘটি বাঙালি দের অবস্থা অনেক অনেক খারাপ হয়ে যেতো। এমনকি যদি ৪৬ এর দাঙ্গা ও দেখা যায় যে গোপাল মুখার্জি কলকাতা বাঁচাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তার আদিবাড়ি ছিল অবিভক্ত কুষ্টিয়া জেলা বর্তমানে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় বাংলদেশে। বাঙালি বেঁচে গেছিল অনেক গুলি দশক উদ্বাস্তুরা আসায় কিন্তু বর্তমানে যেই সাংঘাতিক জন্মহার হ্রাস ও আঁতলামি মহামারি দেখা দিয়েছে ১৫-২০ বছর পর সত্যি বাঙালি শেষ হবে নিজের শহরেই।
Author: Saikat Bhattacharya