Sois Islam
আমাদের বুঝতে সমস্যা হচ্ছে? কেনো জেনসেন হুয়াং আবারও স্ব- পদে (সিংহাসন) ফিরে আসলেন? এই সমস্যাটা এ আই এর সাথে 'এনালগীয় মিসম্যাচ' জনিত। এনালগ সিস্টেম কিন্তু এ আই সিস্টেমকে রীড করতে পারেনা। এজন্য সম্পৃক্ত কোনো একটি সিস্টেমকে কমপক্ষে ডিজিটাইজ হতে হয়। আমরা এখনো এনালগ যুগে আছি, তা-ই এ-সব ডেভেলপমেন্টকে কানেক্টে করতে পারি না! এই সমস্যা খোদ ট্রাম্পেরও হয়েছিল। কিন্তু আমেরিকান বলে কথা। সে অতিদ্রুত এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে জোর চেষ্টা করছে। তা-ই বারবার শি জিনপিন এর ডাকে সারা দিয়ে আমেরিকার তথাকথিত শত্রু চীনের শরণাপন্ন হচ্ছে সাবেক 'শ্রী' বর্তমান 'শ্রীং' ডোনাল্ড ট্রাম্প! একমাত্র জিনিয়াসরাই ধরতে পারবেন এই "শ্রী" এবং "শ্রীং" এর অর্থ ও পার্থক্য। আজকের এই বাস্তবতার আগাম বিশ্লেষণ আমার গত চারটি বছরের আলোচনায় ছিলো। এখনো সেগুলো পোস্টে আছে। টাইমলাইনে দেখতে পারেন। দুর্ভাগ্য! আমদের রথী মহারথীদের নজরে তা আসেনি। ঠিক ভাবে বললে, বলতে হয়, ' এ-সব বস্তাপঁচা, আবর্জনা! থিওরি নয়।' - এই সিদ্ধান্ত তারা নিজনিজ জ্ঞান বুদ্ধি দিয়ে নিয়েছেন কি? -না আত্মা অহমিকাময় এলিটিয় ক্লাস মাইন্ডসেট প্রসূত তা জানা নাই আমার। এবার আসল সত্যিটা বলছি এই ডেভেলপমেন্ট প্রসঙ্গে : মার্কিন যুক্তরাষ্ট্র ও মা-ও এর চীন খুব স্বপ্ল সময়ের জন্য পরস্পরের মিলিটারি এনিমি ছিলো। প্রকৃতপক্ষে 'ওয়ার অন টেরর' (বুশ- ওবামা) যুগে কৌশলগত কারণে চীনের অর্থনৈতিক উত্থান রোধে আমেরিকার নার্ভাসনেস এর সুযোগে ইন্দো- জা/য়/নি/স্ট লং-টার্ম কোলাবোরেশান যোগসাজশে সরাসরি এপিস্টিন ক্লাস ও এর মূল শক্তি আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের পুঁজি এবং প্রাক এ আই বাবল ম্যাকানিজম তত্ত্বাবধানে ইন্দোপ্যসিফিক নামক উদ্ভট ও দিকবিদিকশুন্য এক কাগজের ঠোঙা মার্কা আউটলুক জাহির করা হয়। এই ভ্রান্ত থিওরিটির ফাঁক গলে ভা/র/ত চীনের উত্থান ঠ্যাকানোর নাম করে বাংলাদেশের ও বঙ্গোপসাগরের ইজারা লাভ করে তৎকালীন ইউনিপোলার ওয়ার্ল্ড ওর্ডার এর বাদশাহ আমেরিকার কাছ থেকে। ঐ সংঘবদ্ধ চক্রের ভাঁওতাবাজি সর্ব প্রথম উপলব্ধি করেন ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে। যদিও ওবামা তার ২য় মেয়াদ পূর্তির আগেই বুঝতে পারেন, অন্ততঃ ভারতকে দিয়ে চীন ঠ্যাকানোর কাজ করা যাবে না। এই উপলব্ধি থেকেই ব্যর্থ ভা/র/ত/কে বাঁচাতে ঐ একই লবি জাপান ও অস্ট্রেলিয়াকে জুড়ে দেয় এর সাথে 'কোয়াড' নাম দিয়ে। সেটাও আসলে কোন কাজের কাজ ছিলো না। ওটা ছিলো আমেরিকার সাথে প্রতারণা। এখন যদি ভবিষ্যতে এই কাজে চীনের ইন্টিলেজেন্সের কোনো কৃতিত্ব আবিস্কৃত হয় তাহলে, অবাক হওয়ার কিছু থাকবে কি? যেখানে, এই পুরো বিষয়টি চীনের উত্থানকে ত্বরান্বিতই করেছে। হোয়াটহাউজ এই দুই দশক নাক টেনে ঘুমিয়েছে এই ভেবে, ভারত - কোয়াড চীনের পাকা ধানে মই দিয়ে শি জিনপিন এর গোলা শূন্য করে দিবে! হয়েছে ঠিক উল্টো। আমেরিকার রাগটা এখানেই।
ভবিষ্যতে যদি কখনো বুঝতে পারা যায় যে, চীন ও আমেরিকা এলাই তাহলে, অবাক হওয়ার কিছু থাকবে না। আমার টেক হলো: আমেরিকা ও চীন অলরেডি এলাই। তবে এটা এলাই বলতে এতোদিন আমরা সাধারণ অর্থে যা বুঝে আসছি সেটা নয়। বাইডেন জমানায় আমি "নানো স্পেস - কৌশলগত" ধারণা উপস্থাপন করেছিলাম। এটা হলো জোনাল বা সেক্টর ভিত্তিক সমঝোতা। বাকিটা 'কনফ্লিক্ট জোন'। পার্টনারশিপ ও কম্পিটিশন জোন আলাদা থাকবে। শি জিনপিন এর ধারণাটি একটু ভিন্ন। তাহলে, ডেভেলপমেন্ট এন্ড কালেক্টিভ সিকিউরিটি। এটা আবার পুতিনের এপ্রোচের চেয়ে কম মিলিটারি আর বেশী নেগোসিয়েশন বৈশিষ্ট্যের। পরবর্তী কালে আলোচনা করা যাবে। ইন শা আল্লাহ। এই বার আসা যাক, সেই শুরুর প্রশ্নে। জেসান হুয়াং কেনো স্ব- পদে ফিরে আসলেন? এই উত্তরের মধ্যেই উপরের আলোচনার ভিত্তি - প্রমাণ পাওয়া যাবে।
কারণ, জেনসেন এর বিরুদ্ধে উত্থাপিত সকল মারাত্মক অভিযোগের সূত্র বা তীর চীনের দিকে। দুনিয়ায় আমেরিকার এক নম্বর মিত্র (মাস্টার ল্যান্ড) চীনের বিরুদ্ধে কোনো অভিযোগের সূত্র ধরে প্রধান অভিযুক্ত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি সবই আমেরিকার স্বার্থ বিরুদ্ধ। এমনকি ট্রাম্প এর স্বপ্নের 'মেইক আমেরিকা গ্রেট এগেইন' পূরনে এই জেনসেন হুয়াং এর ফেরত আসা যারপরনাই জরুরি। এখন আপনারই বলুন, আমি বলেছি, চীন আমেরিকার এক নম্বর বন্ধু। আর ইসরায়েল হচ্ছে ডিভোর্স লেটার প্রাপ্ত সাবেক! ভারত - ইসরায়েল হচ্ছে পরকীয়া মান সম্পর্ক।
Saikat Bhattacharya
সঠিক বিশ্লেষণ।
জাস্ট কিছু এড করব অর্থনীতির মানুষ হিসেবে।
২০০৮ থেকে ২০১৫ মার্কিন আশা ছিল চীনের লো টেক শিল্প ভারত সস্তা শ্রমের জোরে নিয়ে নিতে পারবে (যদিও মার্কিন পুজিপতি ও অর্থনীতিবীদেরা জানত তা হওয়ার নয় কারণ শ্রম সস্তা হোলেই হয়না, উৎপাদনশীলও হোতে হয়)।
তবে ২০১৫ সালে চীন যখন হাই টেক শিল্প দখলের জন্য "মেড ইন চায়না ২০২৫" শুরু করে মার্কিন সরকার বুঝে যায় চীন এবার সরাসরি পশ্চিমের বোইদেশিক আয়ের শেষ উৎস দখল নিতে চলেছে।
২০১৬ সাল থেকে ট্রাম্প চেষটা করতে থাকে চীন যেন হাইটেক শিল্প দখল না নেয় বরং লো টেক নিয়েই সন্তুষ্ট থাকে। এছাড়াও ট্রাম্প বোঝে যে ভারত লো টেক চীনের থেকে ছিনিয়ে নিলে চীনের কিছু ক্ষতি বটে কিন্তু মার্কিন দের কোনো লাভ নেই। বরং এর শেষ পরিণতি হবে চীন ও ভারত দুটো শক্তিকে মোকাবিলা করতে হবে আগামী দিনে।
এই বার শুরু হল ভারতকে সাহায্য করার নীতি থেকে সরা।
২০২৫ সালে মার্কিন এসেস্মেন্ট হল "মেড ইন চায়না ২০২৫"-এর ৯০% লক্ষ্য পূরণ করে ফেলেছে চীন। হাই টেক শিল্পেও সাফল্য দেখাচ্ছে চীন। এমনকি সমর প্রযুক্তিতেও ছাপিয়ে যাচ্ছে। অতএব চীনের সঙ্গে বিশ্ব ভাগাভাগি করে নাওঃ দুজনেই দুজনের লাল লাইন মেনে চল- এই মত দিয়েছিল হেনরি কিসিঞ্জার ২০১৮ সালে সিঙ্গাপুরের সিং-রালিলা বৈঠকে।
কিসিঞ্জারের মত মার্কিন পুঁজিপতিদের প্রিয় হোলেও, লিবারাল গোষ্ঠি ও জায়নিস্টরা কিসিঞ্জারের এই তত্ত্ব মানতে নারাজ ছিল।
লিবারালরা কমিউনিস্ট চীনের উত্থানের ভয় আদরশগতভাবে শঙ্কিত ছিল আর জায়নিস্টরা জানতো এই চুক্তি হোলে ইস্রায়েল ও তার সহযোগী ভারত (বিশ্বের শেষ দুই সেটলার কলোনিয়ালিস্ম) বিপদে পড়বে।
ইউক্রেইনকে কেন্দ্র করে রাশিয়ার সাথে যুদ্ধ ইউরোপকে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয় যা ঘুরিয়ে মার্কিন লিবারেল লবিকেও কোণ্ঠাসা করে ফেলে। ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সমাজতন্ত্র ও শ্রেনী সংগ্রাম যেভাবে লিবারেল ও লিঙ্গ সংগ্রামকে পরাজিত করে দিচ্ছে তাতে আসলে ট্রাম্প-এর যথেষ্ট ইন্ধন আছে। রুবিও-র "কমিউনিস্মের আত্মা আজও মরেনি" কথাটা আসলে সমাজতন্ত্রীদের পক্ষেই যাতে লিবারেলদের আরও কোন্ঠাসা করা যায়।
ইরানকে দিয়ে জায়নিস্ট লবিকেও পুরোপুরি কোণ্ঠাসা করা হয়ে গেছে।
ওপারেশন সিন্দুরে ভারতকে কোণ্ঠাসা করতে ব্যবহার করা হয়েছে পাকিস্তান। এবং শুনলে হয়তো অবাক হবেন শীঘ্রই বাংলাদেশকেও ব্যবহার করা হবে।